THE MARK একটি স্বাধীন ও বৈশ্বিক চিন্তাধারার বাংলা প্ল্যাটফর্ম। বিজ্ঞান, ইতিহাস, প্রকৃতি, সমাজ ও রাজনীতি — যেকোনো বিষয়ের উপরিভাগের প্রচারণার আড়ালে লুকিয়ে থাকা গভীর বাস্তবতার ব্যবচ্ছেদ করাই আমাদের মূল কাজ।

Digital Creator · Chittagong, Bangladesh
// Our Mission

আমাদের লক্ষ্য

আমরা বিশ্বাস করি, আধুনিক পৃথিবীর চরমপন্থী ও একপেশে মতাদর্শগুলোর বাইরে গিয়ে প্রতিটি বিষয়কে একটি ন্যায়ভিত্তিক, ভারসাম্যপূর্ণ এবং নৈতিক (Ethical) দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা সম্ভব। আমাদের উদ্দেশ্য পাঠকদের মাঝে অন্ধবিশ্বাসের বদলে অনুসন্ধিৎসু ও চিন্তাশীল মানসিকতা তৈরি করা।

// Our Intellectual Roots

আমাদের বুদ্ধিবৃত্তিক উৎস

ইতিহাস ও সমাজবিজ্ঞানের মহান চিন্তাবিদদের দর্শন থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের অমিমাংসিত রহস্য — সবকিছুকে আমরা সমসাময়িক প্রেক্ষাপটে প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করি। কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নয়, বরং সত্য এবং যুক্তিই আমাদের একমাত্র মানদণ্ড।